লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় গতকাল সোমবার মলি (২৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, মলি একটি বাড়িতে ভাড়া থেকে প্রসাধনসামগ্রী বিক্রি করতেন। গত ৬ আগস্ট স্বামী জিয়াউর চলে যাওয়ার পর মলির ঘরটি বাইরে থেকে তালা ছিল। দুই দিন পর ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক ইউনুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।