লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার সাভারের রাজাঘাট গ্রামের একটি ডোবা থেকে রাজবানু (৫৫) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজবানুর ছেলের ধারণা, জমি বিক্রির টাকা লুট করতে গিয়ে তাঁর মাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।