লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মুলাদী উপজেলার মিয়ারচর এলাকায় এমভি নিউ সান-৪ লঞ্চ থেকে ফেলে দেওয়া যাত্রী আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল শনিবার বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে মুলাদী থানার পুলিশ। ১৪ সেপ্টেম্বর লঞ্চে বসার স্থান নিয়ে আনোয়ারের সঙ্গে মুলাদীর কয়েকজন যুবকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা আনোয়ারকে মারধর করে নদীতে ফেলে দেয়।