লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মহনপুর গ্রামের একটি ডোবা থেকে একই গ্রামের মো. জজ মিয়া (১৪) নামে এক কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে জজ মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, জজ মিয়ার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ আজ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।