লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাচার বাজারের বেনুলাল পোদ্দারের মুদির দোকানের কর্মচারী তাপস কুমার দাস প্রতিদিনের মতো বুধবার রাতে দোকানে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে দোকান বন্ধ দেখে পাশের দোকানের এক কর্মচারী তাঁকে ডেকে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে দোকানের শেডের ফাঁক দিয়ে তাপসের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।