লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজার কুটিপাড়া এলাকা থেকে গতকাল রোববার তালেব আলী নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সদর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তালেব কুটিপাড়া এলাকার একটি ছাপাখানায় কাজ করতেন। শনিবার রাতে তিনি ছাপাখানায় ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে মালিকের ছেলে ছাপাখানার তালা খুলে দেখেন তালেব আলী ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।