লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের ডাকবাংলো মোড়ের একটি আবাসিক হোটেল থেকে গতকাল রোববার হাসিনা বেগম্র(৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে রাজু আহমেদ (৪০) নামের এক ব্যক্তি হাসিনা বেগমকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন সকালে রাজু কক্ষের বাইরে তালা দিয়ে বাইরে চলে যান। দুপুরের দিকে হোটেল কর্তৃপক্ষ তালা খুলে ভেতরে খাটের ওপর কম্বলে ঢাকা হাসিনা বেগমের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।