প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের খানাবাড়ি বৈরাগীপাড়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল মঙ্গলবার মনিরুল ইসলাম (৪৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিরুল সাতক্ষীরার মনজিতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মনিরুল ১২ ডিসেম্বর রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে স্থানীয় লোকজন পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
গাইবান্ধা প্রতিনিধি