লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় দুর্বৃত্তরা আছমা আক্তার (২২) নামের পোশাক কারখানার এক শ্রমিককে জবাই করে হত্যা করেছে। গতকাল শুক্রবার বিকেলে ডেমরার ডগাইর এলাকা থেকে পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আছমাকে দুর্বৃত্তরা ঘটনাস্থলে জবাই করে হত্যা করেছে। তিনি ওপেক্স গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।