লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে গতকাল শুক্রবার দুপুরে রমজান হোসেন (৩৩) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি শহরের হাজীগঞ্জ এলাকার সরদারবাড়ি এলাকার নুরুদ্দিন মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।