লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলায় গতকাল শুক্রবার শামসের আলী (৪২) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল ভোরে সদর উপজেলার রাধানগর গ্রামের শামসের মরা নদীতে মাছ ধরতে যান। এলাকাবাসী সকাল আটটার দিকে নদীতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।