লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মনপুরা গ্রামের একটি ডোবা থেকে গতকাল রোববার ইমাম মীরের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পরিকল্পিতভাবে ইমাম মীরকে খুন করা হয়েছে।