লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের ডাকাতিয়া গ্রাম থেকে গতকাল রোববার আজিজল হক (৪৫) নামের এক কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদারগঞ্জ থানার এএসআই মমতাজউদ্দিন জানান, মাদারগঞ্জ-সরিষাবাড়ী সীমানাসংলগ্ন শোয়াকুর বারোমাইসা গ্রাম থেকে আজিজলের লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।