লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, রাত সাড়ে আটটার দিকে ফাতেমা নাজ ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশটির বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে বাইরে কোথাও খুন করে গাড়িতে করে এখানে ফেলে দেওয়া হয়েছে।