লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামে গতকাল মঙ্গলবার আবু হানিফা নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুইয়া জানান, বেলতলী কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের ঝোপে তাঁর লাশ পাওয়া যায়। তাঁর মুখ গামছা দিয়ে পেঁচানো ছিল। গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল।