লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া গ্রামে এক নারী ও বাংলাবাজার এলাকা থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ ও এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করেন। গত সোমবার রাত আটটার দিকে শিতলাইপাড়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী রেখা খাতুন (৪০) ঘরের বাইরে যান। গতকাল বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। উপজেলার গড়েরপাড়া চরের মোহামঞ্চদ গড়ের ছেলে নাইবুল ইসলামের (২২) লাশ গতকাল সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকায় নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন।