লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাইপাই গ্রামের পাটখেত থেকে গতকাল পুলিশ আনছার আলী (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে। তিনি গ্রামের মৃত রায়হান আলীর ছেলে।চাটমোহর থানার পরিদর্শক সৈয়দ শহীদ আলম জানান, আনছার আলী বুধবার রাত আটটায় বাড়ি থেকে বের হন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। স্থানীয় লোকজন শনিবার সকাল নয়টার দিকে পাটখেতে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।