লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল বিকেলে একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জুয়েল হোসেন (২৫) নামের একজন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল ফতুল্লার লামাপাড়া এলাকার রহমতউল্লাহর ছেলে। এ ঘটনায় পুলিশ জুয়েলের প্রেমিকা এক স্কুলশিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ফতুল্লা মডেল থানার এসআই মো. এমদাদ হোসেন বলেন, গতকাল বিকেলে এলাকাবাসী ফতুল্লার শিবু মার্কেট লামাপাড়া এলাকার মাঠে একটি গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জুয়েলের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।