লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ মো. আওলাদ হোসেন জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ খাদে ফেলে রাখে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।