লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার মুখকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার এলাকাবাসী ওই স্থানে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।