লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনের একটি হোটেল থেকে গতকাল মঙ্গলবার এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নাগরিকের নাম দীনেশ ঝুনঝুনওয়ালা (৫২)। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনের ভিআইপি সড়ক এলাকার একটি হোটেলের চারতলার একটি কক্ষের দরজা ভেঙে দীনেশের লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয়পত্র ও পাসপোর্ট দেখে জানা যায়, তাঁর বাড়ি কলকাতায়।