লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম উপজেলায় গতকাল মামুন হোসেন (২৩) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মামুন নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের আমীর হোসেনের ছেলে। তিনি লাকসাম পৌর এলাকার রশিদ মিঞার বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানায়, ওই দিন সকালে পৌর এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি