লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে গতকাল শুক্রবার সকালে নাজমা বেগম (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাজমা মিরপুর ২ নম্বর সেকশনের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে এক তরুণের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই তরুণ তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গতকাল সকালে মধ্য পাইকপাড়ার বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।