লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তুরাগ এলাকা থেকে গত সোমবার রাতে নূরুজ্জামান (২৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বলেন, নূরুজ্জামান স্ত্রী লাকী বেগমকে নিয়ে তুরাগের বাটুলিয়া এলাকার এক বাসায় থাকতেন। গত সোমবার রাত দুইটার দিকে ওই বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি বাসার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল।