লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে গত বৃহস্পতিবার শাহনাজ বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে। পল্লবী থানার ওসি সাহাবুদ্দিন খলীফা বলেন, ওইদিন রাত ১২টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের একটি বাসা থেকে শাহনাজের লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় আঙুলের ছাপ রয়েছে। তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।