লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানাধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাগান থেকে গত সোমবার রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৩১) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, পুরাতন রাডার স্টেশনের পশ্চিম পাশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটিতে পচন ধরেছে, তাঁর পরনে কিছুই ছিল না।