লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটাইল পৌরসভার জনতা সিনেমা হলের পশ্চিম পাশের একটি পুকুর থেকে গতকাল মঙ্গলবার লস্কর আলী বেপারী (৮২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি ঘাটাইল পৌর এলাকার ধাড়িয়াল গ্রামে। পুলিশ জানায়, লস্কর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। গত শুক্রবার তিনি নিখোঁজ হন।