লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বারখালী ব্রিজের নিচে থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল বলেন, গতকাল সকালে ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।