লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের ছালেকোনা হাওর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার স্কুলছাত্র মাহবুবুর রহমানের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আমতৈল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মাওলানা জাহির আলীর ছেলে।মৌলভীবাজার সদর মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আটটার দিকে মুঠোফোনে প্রতিবেশী একজনের পরিচয় দিয়ে কেউ একজন মাহবুুবুর রহমানকে একটি বাজারের থলে নিয়ে বাড়ির উত্তর পাশে যেতে বলে। মাহবুবুর রহমান ফোন পেয়ে থলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. সালেহ গতকাল স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।’