লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের আতরাইল বিলের একটি সরিষা খেত থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, কেউ ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মুখে অ্যাসিড নিক্ষেপ করে। মুখ ঝলসে যাওয়ায় লাশ শনাক্ত করা যায়নি।  মানিকগঞ্জ প্রতিনিধি