লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজারের ঢেউনগর এলাকা থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, প্রত্যক্ষদর্শীদের পাওয়া খবরের ভিত্তিতে ঢেউনগরের পরিত্যক্ত একটি মাটির ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর শরীরে চারটি জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।