লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ ট্রলার যাত্রীর লাশ গতকাল সোমবার বেলা আড়াইটায় পুলিশ উদ্ধার করেছে। ওই যাত্রীর নাম শুক্কুর আলী (৪৮)। তিনি ঢাকার নবাবগঞ্জের কাসিমপুরের মৃত বদরউদ্দিনের ছেলে। মুক্তারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার লেংটার মেলায় যাওয়ার সময় গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বালুভর্তি বাল্কহেটের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে আট যাত্রী আহত এবং শুক্কুর আলী নিখোঁজ হন।