লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজসংলগ্ন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে পথচারীরা কলেজের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিঞা জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে খুন করে লাশ ফেলে রেখে গেছে।