লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের রৌহা এলাকা থেকে গতকাল রোববার এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম মো. নজরুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি ধামরাইয়ের ভাদাইল গ্রামে। পুলিশ জানায়, গতকাল বেলা দুইটার দিকে স্থানীয় লোকজন রৌহা এলাকার একটি সেতুর নিচে ব্যবসায়ী নজরুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।