লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ঘরনাগড়া গ্রামে একটি সেতুর পাশ থেকে গতকাল রোববার সকালে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে।পুলিশের দাবি, শ্বাস রোধ করে হত্যার পর কেউ তাঁকে ওই স্থানে ফেলে রেখেছিল।এলাকাবাসী জানান, গ্রামের এরশাদ আলীর বাড়ির পাশে সেতুর নিচে কালো প্যান্ট ও চেক শার্ট পরা ব্যক্তির লাশটি পড়ে ছিল। সকাল আটটার দিকে এলাকাবাসী তা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।