লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শাহ আলম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বসন্তপুর এলাকার একটি পুকুর থেকে পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করে। মৃগীরোগী ও প্রতিবন্ধী শাহ আলম গত সোমবার সকালে নিখোঁজ হন বলে জানিয়েছে তাঁর পরিবার সূত্র। তাঁর বাড়ি উনকোট গ্রামে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত শাহ আলমের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি।