লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গতকাল সকালে খোলপেটুয়া নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খোলপেটুয়া নদীর নওয়াবেঁকী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।