লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর বড়বাড়ি এলাকায় গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে বড়বাড়ি এলাকা থেকে লাশটি এনে টঙ্গী সরকারি হাসপাতালে রেখে যান একজন রিকশাচালক। নিহত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।