লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কংস নদ থেকে গত সোমবার সন্ধ্যায় সবুজ মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের কলাবাগান এলাকার মো. বুদু মিয়ার ছেলে। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল বাশার জানান, সোমবার দুপুরে কংস নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সবুজ। সে সময় অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যায় নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।