লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার দুপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদুর রহীম (৫০) নামের ওই ব্যক্তির বাড়ি শহরতলির ইব্রাহিমপুর গ্রামে। সদর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় রহীমের লাশ উদ্ধার করে। পরে স্বজনদের উপস্থিতিতে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।