লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানান, নোয়াপাড়া এলাকায় একটি পেট্রলপাম্পের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস উদ্দিন বলেন, গাড়িচাপায় লোকটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।