প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মোস্তাফা কামাল (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া গ্রামের আবদুল আলীর ছেলে। গত বুধবার তার বড় ভাই আবুল কালামের ইজিবাইক নিয়ে সে বাড়ি থেকে বের হয়। গতকাল শুক্রবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি ঝোপে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে তার স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।