লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের নাগেরবাজার ভদ্রপাড়া খেয়াঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিপ্লব মল্লিক (৪২) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্ত্রীকে নিয়ে শহরের সরুই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বাগেরহাট মডেল থানার এসআই মো. সফিউদ্দিন জানান, গতকাল বিকেলে স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।