লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মনির আহসান (৩৫) নামের এক পল্লিচিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বোনের ভাড়াবাড়িতে থাকতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।