লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার নূরে আলম (১৭) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের ভাষ্য, লেখাপড়ার চাপে সে আত্মহত্যা করেছে। আলম ঢাকা ইমপিরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারের সদস্যরা জানান, নূরে আলম এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি ভালো না হওয়ায় উদ্বিগ্ন ছিল।