লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবী থানার পুলিশ এক্সটেনশন রোড এলাকার এক বাসা থেকে গতকাল শুক্রবার রেহেনা আক্তার ডলি (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পল্লবী থানার অপারেশন্স কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই এলাকার এক বাসার দরজা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। স্বামী আকরাম হোসেনের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে রেহেনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।