লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জের একটি পুকুর থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটায় উপজেলার আগলা ইউনিয়নের আগলা পোস্ট অফিস-সংলগ্ন পুকুরে এক যুবকের লাশ ভেসেতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা।