লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে বিশ্বাসপাড়া এলাকায় একটি নর্দমার মধ্যে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।