লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘উদ্ধার করা লাশের হাত ও পা গামছা এবং মাফলার দিয়ে বাধা। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। কেউ হয়তো তাঁর শ্বাসরোধ করে ফেলে রেখে গেছে।’