লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরামা চা-বাগানের নিমাই টিলা নামক স্থান থেকে ধুরন ভৌমিষ নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিমাই টিলা এলাকার মৃত মোহন ভৌমিষের ছেলে। সূত্র জানায়, গত শুক্রবার থেকে ধুরন ভৌমিষ নিখোঁজ ছিলেন। মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ধুরন ভৌমিষের বাড়ির ২০০ গজ দূরে চা-বাগানের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।